ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিস্কুটের প্যাকেটে মিলল ইয়াবা, মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ৭ মে ২০২৩
বিস্কুটের প্যাকেটে মিলল ইয়াবা, মাদক কারবারি আটক
আটককৃত আলমগীর

কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৫ হাজার ইয়াবাসহ আলমগীর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় রামু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশে মেইনরোড়ে অটোরিকশা তল্লাশি করে যাত্রীর ব্যাগে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আলমগীর রামু উপজেলার খুনিয়াপালং ইউপির পূর্বধেচুয়াপালং ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মো. মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়েছে। তিনি অটোরিকশায় যাত্রী সেজে যাচ্ছিলেন। ওই সময় তার ব্যাগ তল্লাশি করে লেক্সাস বিস্কুটের প্যাকেট থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!