ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাদক, সমকামিতা ও দুর্নীতির বিরুদ্ধে এরদোগানের কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ৮ মে ২০২৩
মাদক, সমকামিতা ও দুর্নীতির বিরুদ্ধে এরদোগানের কঠোর হুঁশিয়ারি
রিসেপ তাইয়্যিপ এরদোগান - ফাইল ছবি

মাদক, সমকামিতা ও দুর্নীতি বিস্তারের মতো যেকোনো অপরাধ কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

সোমবার (৮ মে) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে বিশাল প্রচারণায় অংশ নেন এরদোগান। এসময়, বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে বিকৃতি-অনাচার এবং অনিয়মের অভিযোগ আনেন তিনি।

বিরোধী নেতা কিলিক দারোগলুকে মদ্যপ আখ্যা দিয়ে বলেন, এসব নেতা ক্ষমতায় গেলে মাদকের বিস্তার বাড়বে তুরস্কে। যা ধ্বংস করে দেবে যুব সমাজকে। এ সময় কামাল আতাতুর্কের দল- সিইপির প্রধানের বিরুদ্ধে সমকামিতার অভিযোগও আনেন এরদোগান।

Advertisement

আরো পড়ুন>> কঙ্গোতে ভয়াবহ বন্যায় ৪০১ জনের মৃত্যু, নিখোঁজ বহু

তিনি বলেন, সিইপি এবং গুড পার্টি দুই দলেরই লক্ষ্য ক্ষমতায় এসে সমকামিতাকে প্রতিষ্ঠিত করা। এ সময় তরুণদের এই দলগুলোর প্রতি ভোট দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, কামাল আতাতুর্কের দল সিইপি, বিরোধী দল গুড পার্টি এই দলগুলোর লক্ষ্যই সমকামিতা প্রতিষ্ঠা করা। সমকামিতার মতো জঘন্য একটি অপরাধ অনাচার ছড়িয়ে পড়বে তুরস্কে এটা এ দেশের জনগণ চায় না। আর বিরোধী দল গুড পার্টির প্রধান সব সময়তো মদ পানের ওপর থাকেন। তিনি আর কি দায়িত্ব পালন করবেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!