স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও এনগোয়াবিজে জানিয়েছেন, এখন পর্যন্ত চার শতাধিক লোকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
.png)
গত বৃহস্পতিবারের অতিরিক্ত বৃষ্টিপাতে কালেহি অঞ্চলের নদীগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ায় বন্যার সৃষ্টি হয়েছে। নদীর পানিতে বুসুসু এবং নায়ামুকুবি তলিয়ে গেছে।
আরো পড়ুন>> মদ ও ললিপপ খেয়ে পাঁচ দিন কাটালেন গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া নারী
এদিকে বন্যা সংশ্লিষ্ট বিভিন্ন দুর্ঘটনায় আহত দুই শতাধিক মানুষকে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোয় প্রাথমিক সেবা দেয়া হচ্ছে। তাছাড়া নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান। তবে বৈরি আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।
নিহতদের স্মরণে কঙ্গোর প্রেসিডেন্ট জাতীয় শোক ঘোষণা করেছেন। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিদর্শনে দুর্গত এলাকাগুলোয় যাচ্ছে সরকারের একটি প্রতিনিধি দল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষ নাগাদ থাকবে ভারী বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতি।