ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মদ ও ললিপপ খেয়ে পাঁচ দিন কাটালেন গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ৮ মে ২০২৩
মদ ও ললিপপ খেয়ে পাঁচ দিন কাটালেন গভীর জঙ্গলে হারিয়ে যাওয়া নারী
লিলিয়ান - ফাইল ছবি

রাস্তা ভুল করে গাড়ি নিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েছিলেন এক নারী। যতক্ষণে তিনি উপলব্ধি করেছিলেন যে, পথটি তার চেনা চেনা ঠেকছে না, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। জঙ্গলের একেবারে মাঝামাঝি কোনও জায়গায় পৌঁছে গিয়েছিলেন তিনি।

গাড়ি ঘুরিয়ে আবার ফেরার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই চিনতে পারছিলেন না ঠিক কোন পথ ধরে জঙ্গলে ঢুকে পড়েছেন।

তা ছাড়া তিনি জঙ্গল থেকে বাইরে বেরনোর চেষ্টা করতেই গাড়ি একটি কর্দমাক্ত জায়গায় আটকে যায়। ফলে গাড়ি নিয়ে ও বেরনোর কোনও উপায় ছিল না। এ ছাড়াও তার শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায় জঙ্গল থেকে বেরনোর সাহসও পাচ্ছিলেন না। অন্ধকারও নেমে এসেছিল। ফলে শেষমেশ নিজের গাড়ির ভিতরেই আশ্রয় নিতে হয় তাকে।

Advertisement

আরো পড়ুন>> ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা স্থগিত করছে জাতিসংঘ

সংবাদমাধ্যম নিউজ ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ এপ্রিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ওই নারী নিখোঁজ হন। বাড়ি না ফেরায় তার পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তাকে শেষবার দেখা গিয়েছিল মিত্তা মিত্তা বুশল্যান্ডের কাছে। বছর আটচল্লিশের লিলিয়ান এক দিনের ভ্রমণে বেরিয়ে ছিলেন। ৫ দিন ধরে নিখোঁজ থাকার পর জঙ্গলের ভিতর থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

লিলিয়ানের দাবি, তার সঙ্গে খাবার কিছু ছিল না। সঙ্গে ছিল শুধুমাত্র উপহার দেওয়ার জন্য মদের একটি বোতল এবং কয়েকটি ললিপপ। পাঁচ দিন ধরেই তিনি সেই এক বোতল মদ ও ললিপপ খেয়ে বেঁচে ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!