ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অটোমান সুলতানদের নিয়ম মেনে নামাজের ইমামতি করলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৫, ১৩ মে ২০২৩
অটোমান সুলতানদের নিয়ম মেনে নামাজের ইমামতি করলেন এরদোগান
নামাজের ইমামতি করছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান - ফাইল ছবি

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের বিখ্যাত আয়া সোফিয়া মসজিদে নামাজ পড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

রোববার (১৪ মে) দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এর আগেরদিন নামাজে ইমামতি করেছেন তিনি।

এরদোগান মূলত এর মাধ্যমে সাবেক অটোমান সাম্রাজ্যের সুলতানদের একটি ‘রীতি অনুসরণ’ করেছেন। যুদ্ধে যাওয়ার আগে সুলতানরা নিজে নামাজ পড়াতেন। প্রেসিডেন্ট নির্বাচনটিকে ‘যুদ্ধ’ হিসেবে ধরে সেই রীতি পালন করলেন।

Advertisement

এবারের নির্বাচনে এরদোগানের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কূটনীতিক কেমাল কিলিকদারোগলো। তুরস্কের যেসব রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে ছয়টি দল জোটবদ্ধ হয়ে কেমালকে মনোনয়ন দিয়েছে। এ দলগুলো এক হয়েছে এক লক্ষ্য নিয়ে— সেটি হলো ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানকে যে কোনোভাবে ক্ষমতাচ্যুত করা।

আরো পড়ুন>> পাকিস্তানে সেনা সদস্যদের ওপর ভয়াবহ হামলা, নিহত ১৩

নির্বাচনের আগে যেসব জরিপ চালানো হয়েছে, সেগুলোতে দেখা গেছে পশ্চিমাপন্থী কেমাল জয়ের ক্ষেত্রে এরদোগানের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এর ফলে ধারণা করা হচ্ছে, হয়তবা এরদোগান যুগের অবসান হলেও হতে পারে।

এদিকে আয়া সোফিয়া মসজিদটি আগে বাইজান্টাইনদের গির্জা ছিল। পরবর্তীতে অটোমান সাম্রাজের সুলতানরা এটিকে মসজিদে রূপান্তরিত করেন।

তবে ধর্মনিরপেক্ষ ও আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ১৯২৩ সালের পর আয়া সোফিয়াকে জাদুঘর বানিয়ে সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেন। কিন্তু ২০২০ সালে আবারও এটিকে মসজিদের রুপে ফিরিয়ে আনেন প্রেসিডেন্ট এরদোগান। এরমাধ্যমে তুরস্কে ইসলামপন্থিদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

তবে আয়া সোফিয়াকে জাদুঘর থেকে আবারও মসজিদ বানানোয় পশ্চিমা দেশগুলো তার ওপর ক্ষুব্ধ হয়।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!