ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৭, ৬ মে ২০২৩
দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান 
ফাইল ছবি

দক্ষিণ কোরিয়াতে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান। শনিবার সকাল ১০টার দিকে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ওসান বিমানঘাঁটির কাছাকাছি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। 

জানা যায়, বিমানটি অষ্টম ফাইটার উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী থেকে 
এক বিবৃতিতে জানা হয়েছে, ‘বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ওসান বিমান ঘাঁটির কাছের একটি কৃষি অঞ্চলে বিধ্বস্ত হয়।’

দক্ষিণ কোরিয়ার জিয়োঙ্গি প্রদেশের গভর্নর কিম ডং-ইয়োন টুইটারে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

আরো পড়ুন>> কঙ্গোতে আকস্মিক বন্যায় প্রায় ১৭৬ জনের মৃত্যু

তিনি আরো বলেন, স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাস্থলে দায়িত্ব পালন করেছেন। নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়ে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। 

এদিকে দক্ষিণ কোরিয়ার যে বিমান ঘাঁটির কাছে মার্কিন বিমানটি বিধ্বস্ত হয়েছে, এটি  দক্ষিণের চির বৈরি প্রতিপক্ষ ও পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়ার সবচেয়ে কাছে অবস্থিত মার্কিন ঘাঁটি। এটির অবস্থান উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৬৪ কিলোমিটার দূরে।

দুর্ঘটনার সময় পাইলট নিরাপদে বের হয়ে যেতে সমর্থ হন। তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক মানুষ হতাহত হয়নি বলে জানিয়েছে বিমানবাহিনীর কর্তৃপক্ষরা।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!