এবার মাউন্ট এভারেস্টে আরোহনকালে যুক্তরাষ্ট্রের এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে। অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট এক সংগঠক এ তথ্য নিশ্চিত করেছেন।
জনাথন সুগারম্যান নামের ওই মার্কিন পর্বতারোহী অসুস্থ বোধ করতে শুরু করার পর ক্যাম্প-২ এ মারা যান। এরপর তার মরদেহ অন্যান্য আরোহীদের সঙ্গে ক্যাম্প-২ তে রাখা হয়।
.png)
এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত রেকর্ড ৪৬৩ জনকে পর্বতারোহনের অনুমতি দেয় নেপাল। মাউন্ট এভারেস্টে প্রতিদিন ঘটতে থাকে বিভিন্ন দুর্ঘটনা। মাউন্ট এভারেস্টে আরোহনকালে মৃত্যু ঘটে বহু আরোহীর।
আরো পড়ুন>> সিরিয়ায় গুরুত্বপূর্ণ সফরে ইরানের প্রেসিডেন্ট
এদিকে সুগারম্যানের মৃত্যুর পর সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, মাউন্ট এভারেস্টে আরোহনকালে তার মৃত্যু হয়েছে। এ সময় তার পরিবার ও বন্ধুদের প্রতিও সমবেদনা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বসন্ত মৌসুম হচ্ছে মাউন্ট এভারেস্ট আরোহনের ক্ষেত্রে জনপ্রিয় সময়। কারণ মে মাসে পর্বতারোহীরা এর সর্বোচ্চ স্থানে উঠতে চায়।
তবে তুলনামূলকভাবে উষ্ণ আবহাওয়া ও রেকর্ড সংখ্যাক আরোহীর কারণে এ বছর উদ্বেগ বাড়ছে ব্যাপকভাবে। ধারণা করা হচ্ছে, সর্বোচ্চ স্থানে ভিড় বাড়বে। তাই এমন পরিস্থিতিতে প্রাণহানির ঘটনা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সূত্র: সিএনএন