স্থানীয় পুলিশ জানিয়েছে, ছয়জন হামলাকারী এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন।
ফার্মেসিতে থাকা সিসিটিভিতে এ ঘটনার দৃশ্য ধরা পড়ে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
.png)
এতে দেখা যায়, হামলাকারীরা ফার্মেসির ভেতরে প্রবেশ করে এক ব্যক্তিকে কোপাতে শুরু করে। ভয়ে ওই ব্যক্তি ভেতরে প্রবেশ করলে হামলাকারী সবাই ভেতরে প্রবেশ করে তাকে কুপিয়ে দ্রুত বেরিয়ে পড়ে।
আরো পড়ুন>> ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি
এ সময় তারা দোকানে থাকা অন্য কর্মীদের ভয়ভীতি দেখায় এবং কেই এগিয়ে আসলে তাকে খুন করা হবে বলে হুমকি দেয়।
ওই ফার্মেসিতে হামলার করার আগে তার কামার নগরে কয়েকটি গাড়িতে হামলা চালিয়ে তা ভাঙচুর করে।
সম্প্রতি ভারতের মহরাষ্ট্রে এ ধরনের হামলা বেড়েই চলছে। যারা এ হামলার সঙ্গে জড়িত তারা স্থানীয়ভাবেজ ‘কোয়েটা গ্যাং’ নামে পরিচিত।
পুলিশের ডেপুটি প্রধান জানিয়েছে, এ ধরনের গ্যাংয়ের সদস্যদের নিভৃত করতে পুলিশ জানুয়ারি থেকেই তৎপর রয়েছে।
সূত্র: এনডিটিভি