শুক্রবার দুপুর ১টার দিকে তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের ভাতিজা ফরহাদ হোসেনকে আটক করেছে।
জানা যায়, নলদিঘী গ্রামের আহাম্মদ আলীর সঙ্গে তার ছোট ভাই মো. শহীদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলে আসছিল। শুক্রবার দুপুর ১২ দিকে আহাম্মদের ছেলে ছারোয়ার তাদের পুকুরে মাছের খাবার দিয়ে বাড়িতে আসার পথে শহীদ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ছারোয়ার বিষয়টি বাড়িতে এসে তার পরিবারের লোকজনকে জানান।
.png)
পরে আহাম্মদ আলী তার ছেলে ছারোয়ার, ফরহাদ হোসেন ও আল আমিন শহীদের বাড়িতে গিয়ে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এ সময় তার ছেলে মুন্না এবং ছেলের স্ত্রী তাহমীদা আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, দুই ভাইয়ের পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ভাতিজাকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।