ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার দায়ের কোপে চাচা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ১৪ এপ্রিল ২০২৩
ভাতিজার দায়ের কোপে চাচা নিহত
বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন- ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাতিজার দায়ের কোপে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ৮নং কুর্শা কাগাউড়া ইউনিয়নের কাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত একই গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

জানা যায়, মোশারফ হোসেনের সঙ্গে মাটি কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় তার ভাতিজা শাহিন মিয়ার। এ সময় তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচা মোশারফ মিয়াকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন। মোশারফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ঘটনার সঙ্গে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!