ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রুশ বাহিনীর বিরুদ্ধে খেরসনে অবস্থান নিল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৪, ২৫ এপ্রিল ২০২৩
রুশ বাহিনীর বিরুদ্ধে খেরসনে অবস্থান নিল ইউক্রেন
ফাইল ছবি

এখনো ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের খেরসন দখল করতে অবস্থান নিয়েছে রুশ সেনাবাহিনী। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব দ্য ওয়ার এ তথ্য জানিয়েছে। রাশিয়ার কয়েকজন সামরিক ব্লগারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সংস্থাটি বলেছে, দানিপ্রো নদীর পূর্ব প্রান্তে যে ইউক্রেনীয় সেনারা অবস্থান নিয়েছে এটি নিশ্চিত।

তবে ইউক্রেনের সেনাবাহিনী সরাসরি নিজেদের সেনাদের গতিবিধির বিষয়টি অস্বীকার করেছে। অপরদিকে রাশিয়া এ বিষয়টিকে উড়িয়ে দিয়েছে।

Advertisement

ইউক্রেনীয় সেনারা যদি দানিপ্রো নদীর কাছে সত্যি সত্যি পৌঁছে থাকে, তাহলে নদীর অপর প্রান্ত থেকে রুশ বাহিনীকে হটিয়ে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন>> আবারো ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গেও রাশিয়ার যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারবে। তবে যেখানে ইউক্রেনের সেনাদের অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে সেখানে প্লাবনভূমি, সেচখাল ও অন্যান্য জলাভূমিতে ভরা। ফলে সেখান থেকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ চালানোর কঠিন হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ব্যাপারে গত কয়েকদিন ধরেই বলে আসছে ইউক্রেন। তবে কখন এবং কোন স্থানে অপারেশন চালানো হবে এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটির সেনাবাহিনী।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি হামলা করার কয়েকদিনের মধ্যে বিনা রক্তপাতে খেরসন দখল করে রুশ বাহিনী। তবে নভেম্বরে খেরসন শহর এবং নদী পূর্ব দিক থেকে রাশিয়ার সেনাদের হটিয় দিতে সমর্থ হয় ইউক্রেন। এখন তারা চাইছে নদীর অপর প্রান্ত থেকেও তাদের সরিয়ে দিতে।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!