দেশটিতে টানা ৪ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে পাওয়া গেল যুদ্ধবিরতির খবর। ২৪ ঘন্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে দুই বাহিনী। যুদ্ধবিরতির আগ পর্যন্ত দেশটিতে সংঘর্ষে নিহত হয়েছেন ১৮৫ এবং প্রায় ২০০০ এর মতো আহত হয়েছেন।
চিকিৎসকদের একাংশের দাবি, হতাহতের সংখ্যা সরকারি হিসাব ছাড়িয়েও আরো অনেক বেশি। আতঙ্কে ঘরের বাইর পা ফেলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এর মধ্যেই মঙ্গলবার ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আরএসএফ ও সেনাবাহিনী।
.png)
লে. জেনারেল শামস এল দিন আব্বাসি সামরিক কমান্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিবৃতি দিয়ে বলেন, ‘সেনাবাহিনী যুদ্ধবিরতিকে সম্মান করবে।’ সেনাপ্রধান আবদেল ফাত্তাহ বুরহানের বরাত দিয়ে সিএনএন অ্যারাবিক জানায়, ‘সেনাবাহিনী একদিনের যুদ্ধবিরতির অংশ হবে।’
আরো পড়ুন>> পশ্চিমবঙ্গে তীব্র তাপপ্রবাহ, বিভিন্ন জেলায় ‘হাই অ্যালার্ট’ জারি
আগের দিন আরএসএফ জানায়, তারা ২৪ ঘণ্টা মানবিক যুদ্ধবিরতির অংশ হবে। যদিও সামরিক কর্মকর্তারা প্রকাশ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা দেননি।
আগের দিন সোমবার খার্তুমের মার্কিন দূতাবাসের একটি বহর ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ভবনে হামলা চালানো হয়েছে। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায়, আরএসএফ বাহিনী এই আক্রমণ চালিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরের বিবৃতি থেকে এই তথ্য পাওয়া যায়। যদিও সব সদস্য নিরাপদে আছে বলে জানা যায়।
মঙ্গলবার একাধিক টুইট বার্তায় দাগালো জানায়, তিনি ব্লিংকেনের সঙ্গে কথা বলার পর তিনি ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, সেনাবাহিনীর ট্যাংক ও সাঁজোয়া যান মঙ্গলবার ভোরে খার্তুমে প্রবেশ করে সেনাবাহিনীর সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে রওয়ানা দেয়।
সূত্র: আল-জাজিরা