রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেনকে নিজের মিগ-২৯ যুদ্ধবিমানের পুরো বহর দিয়েছে স্লোভাকিয়া। আরো যুদ্ধবিমান সরবরাহ করতে পারে ইউক্রেনের মিত্র দেশগুলো।
স্লোভাকিয়া ঘোষণা দিয়েছে, ইউক্রেনকে দুই দফায় ১৩টি রাশিয়া নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-২৯ দেওয়া হয়েছে। রাশিয়ার সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং জনগণের জানমাল রক্ষায় এসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায়।
.png)
আরো পড়ুন>> সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা
প্রথম ন্যাটো দেশ হিসেবে স্লোভাকিয়া ও পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করে। যদিও দীর্ঘ দিন ধরে পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছিল কিয়েভ। ন্যাটোর সদস্যরা ইউক্রেনকে পশ্চিমা নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে রাজি হয়নি। যদিও মার্কিন নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আক্রমণের মাধ্যমে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে চাইছে ইউক্রেন। এক্ষেত্রে পশ্চিমা অস্ত্রের সরবরাহ গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে ন্যাটো নির্মিত কোনো যুদ্ধজাহাজ এই পাল্টা আক্রমণের সরবরাহ করা হবে না। রাশিয়ার পূর্বঘোষিত হামলা ঠেকাতে ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
প্রতিবেদনে বলা হয়, ‘ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তারা ইউক্রেনকে বসন্তের ‘পালটা আক্রমণের’ জন্য তৈরি করতে ব্যস্ত।
সূত্র: তাস নিউজ