ধসে পড়া ভবন দুটিতে আগুন জ্বলতে দেখা যায়। তাই উদ্ধারকর্মীরা ভবন দুটির কাছে যেতে দেরি করে। এর ফলে এখনো নিশ্চিত বলা যাচ্ছে না ভবনেরে নিচে ঠিক কতজন চাপা পড়ে আছে।
শতাধিক ফায়ার সার্ভিস কর্মী আগুন নেভাতে প্রাণান্ত চেষ্টা করে। ভবন ধসের ১৭ ঘণ্টা পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি বলে জানিয়েছেন শহরের প্রসিকিউটর ডমিনিক লরেন্স।সংবাদ সম্মেলনে প্রসিকিউটর বলেন, ভবন ধসের পর আগুন ধরে যায়। এটা উদ্ধার তৎপরতায় বিঘ্ন সৃষ্টি করে এবং যার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
.png)
আরো পড়ুন>> ভারতে মন্দিরের কাছে গাছচাপায় নিহত ৭
প্রসিকিউটর লরেন্স বলেন, নবম ব্যক্তি নিখোঁজ কিনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ওই ব্যক্তি ধসে পড়া ভবনের পাশেই বসবাস করতো।
শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে ভবন ধসে পড়ে। এতে পাঁচজন আহত হয়। এখন পর্যন্ত ভবন ধসের সঠিক কারণ জানা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রসিকিউটর জেনারেল। তিনি বলেন সুষ্ঠু তদন্তের পর জানা যাবে ভবন ধসের আসল কারণ। এবং ভবন ধসে হতাহতদের সংখ্যা।
সূত্র: আল-জাজিরা