ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইকুয়েডরে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৬২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩১, ২৮ মার্চ ২০২৩
ইকুয়েডরে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৬২
ছবি: সংগৃহীত

ইকুয়েডরের আন্দিজ পর্বতমালায় ঘেরা এক বসতিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন সাতজন। এ ঘটনায় এখনও ৬২ জন নিখোঁজ আছেন। 

দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, রাজধানী কিটো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণের আলাউসি এলাকায় ভূমিধসে ২৩ জন আহত হয়েছেন। 

এদিকে দুর্ঘটনার পরপরই ৩০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধারকাজে সহায়তা করছে। 

Advertisement

চারদিক সবুজ পাহাড়ে ঘেরা আলাউসিতে প্রায় ৪৫ হাজার মানুষ বাস করেন। ভূমিধসে কয়েকটি সরকারি ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়ে গেছে তিনটি স্কুল।

এদিকে সোমবারের এ ঘটনায় প্রেসিডেন্ট গিলিয়ার্মো লাস্সো দুর্গত এলাকা পরিদর্শন করেছেন।

বছরের শুরু থেকে ইকুয়েডরে ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভূমিধস, বন্যাসহ প্রায় এক হাজার বিপজ্জনক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইকুয়েডরের ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয়।  

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভূমিধস
লিংক সফলভাবে কপি হয়েছে!