ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সড়কে যাত্রীবোঝাই বাস থামিয়ে ফুচকা খেতে গেলেন চালক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫২, ৮ এপ্রিল ২০২৩
সড়কে যাত্রীবোঝাই বাস থামিয়ে ফুচকা খেতে গেলেন চালক!
ছবি: সংগৃহীত

ভারতের সরকারি একটি বাসের চালকের বিরুদ্ধে বাস থামিয়ে ফুচকা খাওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে দেশটির গুজরাট রাজ্যের অ্যাডালজ এলাকায়।

সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত চালকের নাম নীলেশ পারমর। তিনি গুজরাটের জুন্দল-ত্রিমন্দি রুটে বিআরটিএস-এর বাস চালান।

Advertisement

গত শনিবার যাত্রীবোঝাই বাস নিয়ে চালক হঠাৎ স্বাগত সিটি স্যোসাইটির সামনে দাঁড়িয়ে পড়েন। বাস থেকে নেমে গিয়ে তিনি পাশের দোকান থেকে ফুচকা খান। টানা ১০ মিনিট যাত্রীদের বাসেই বসে থাকতে হয়।

আরো পড়ুন>> ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু

এ সময় বাসের এক যাত্রী পুরো ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করেন। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে দ্রুত তা ভাইরাল হয়ে যায়।

বিআরটিএস-এর কর্মকর্তারা বাস চালকের এমন কাণ্ডের কথা জানার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। বাসের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালককে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এছাড়া ফুচকা খাওয়ার জন্য যাত্রীদের অপেক্ষা করানোয় তাকে আরো ১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিডিওটি দেখুন...

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!