ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাস্তায় ফুচকা বিক্রি করছেন উচ্চ শিক্ষিত তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৮, ১৩ মার্চ ২০২৩
রাস্তায় ফুচকা বিক্রি করছেন উচ্চ শিক্ষিত তরুণী!
তাপসী উপাধ্যায় - ফাইল ছবি

মোটরবাইক চালিয়ে আসছেন এক তরুণী, বয়স ২১ বছর। তার বাইকের পেছনে আবার একটি খাবারের স্টল বাধা। সেই স্টল থেকে ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করেন তিনি। তাই মানুষ তার নাম দিয়েছে ‘ফুচকাওয়ালী’। ভারতের দিল্লির তিলকনগরে ইদানীং এ দৃশ্য দেখা যাচ্ছে।

‘ফুচকাওয়ালী’ ওই তরুণীর নাম তাপসী উপাধ্যায়। তিনি প্রযুক্তি বিষয়ে স্নাতক (অর্নাস) সম্পন্ন করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা তার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই আলোচনায় আসেন তাপসী।

ইনস্টাগ্রামের ‘আর ইউ হাংরি ০০৭’ নামের একটি অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তাপসী উপাধ্যায় তার মোটরবাইক নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ফুচকা বিক্রি করছেন।

Advertisement

ভিডিওটিতে অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন সেখানে। এক ব্যক্তি লিখেছেন, ‘সুপারগার্ল! চালিয়ে যাও। আশীর্বাদ করি।’

আরো পড়ুন>> জেলেকে ৪,৭৬০ বছরের কারাদণ্ড দিল আদালত!

আরেক ব্যক্তি লিখেছেন, ‘আত্মবিশ্বাসী মেয়ে। সৃষ্টিকর্তা তোমাকে আরো সফলতা দিন।’

তাপসী জানান, তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। চাকরি না করে উদ্যোক্তা হওয়াকে অনেকেই সহজভাবে নেননি।

তিনি বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, কেন স্নাতক পাস করে ফুচকা বিক্রি করছি। অনেকেই আমাকে বলেছেন, বাড়ি ফিরে যাও। রাস্তায় ফুচকা বিক্রি করা কোনো মেয়ের জন্য নিরাপদ নয়।’

রাস্তায় স্বাস্থ্যকর ফুচকা বিক্রি করাই তার উদ্দেশ্য। ‘রাস্তায় সাধারণত স্বাস্থ্যকর ফুচকা পাওয়া যায় না। আমি স্বাস্থ্যকর উপায়ে এয়ার ফ্রাইড ফুচকা তৈরি করি।’ যুক্ত করেন তাপসী।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: ফুচকা
লিংক সফলভাবে কপি হয়েছে!