ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ৪ এপ্রিল ২০২৩
৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান
ওমানের সুলতান হাইথাম বিন তারিক

এক রাজকীয় ডিক্রি জারি করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। নিজের দেশে অন্তত ৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছেন তিনি। চলতি বছরেই নাগরিকত্ব দেয়ার এই সিদ্ধান্ত হয়েছে।

প্রবাসীদের জাতীয়তা আইনের শর্তপূরণ সাপেক্ষে এই নাগরিকত্ব দেওয়া হলেও দেশটির সরকার চাইলে যেকোনো মুহূর্তে তা বাতিল করতে পারবে। দেশটির আইনে ওমানে বা অন্য কোনো দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধি-বিধান রয়েছে। 

আর প্রাপ্তবয়স্ক বিদেশিরা যদি আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হন এবং কমপক্ষে ২০ বছর (অথবা একজন ওমানি নারীর সাথে ১০ বছরের দাম্পত্যে লিপ্ত থাকেন) সদাচারণ প্রদর্শনসহ অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ করেন, তাহলে তারা ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায়ও থাকতে হবে। 

Advertisement

আরো পড়ুন>> জাপানে বিক্রি হচ্ছে বন্য ভালুকের মাংস

ওমানের নাগরিকত্ব পেলে তাকে দেশটির বিচার বিভাগের কাছে শপথ নিতে হয়। তবে বিশেষ রাজকীয় ডিক্রি জারি করা হলে স্বাভাবিকীকরণের এই শর্ত না মানলেও চলে। ওমানী পুরুষদের বিয়ে করেছেন, এমন বিদেশি নারীরা পাঁচ বছর বিবাহিত জীবন কাটানো এবং ওমানে বসবাসের পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন। 

কিন্তু, কেউ যদি ওমানেরসহ দ্বৈত নাগরিকত্ব রাখতে চান, তাহলে রয়্যাল ডিক্রির মাধ্যমে অনুমোদন নিতে হবে। তবে কোনো কোনো দেশের প্রবাসীদের ওমানের নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেই বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে এখনো বিসস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!