ওই গৃহবধূর দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মো. সোহেল শেখ উপজেলার খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে। তিনি সন্ন্যাসী বাজারের বৈদ্যুতিক মালামাল ব্যবসায়ী।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এক প্রবাসীর স্ত্রীর ‘আপত্তিকর’ ছবি ছবি মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করতেন সোহেল। এ ঘটনায় ওই গৃহবধূ সোহেল শেখের বিরুদ্ধে পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার রাত ৯টার তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়েছে।
.png)