[ দেশজুড়ে ]
স্ত্রী ও তিন সন্তান রেখে ফ্যানে ঝুললেন প্রবাসী
বাকেরগঞ্জ থানা। ফাইল ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তিন সন্তানের জনক প্রবাসী মিজানুর রহমান ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৩ নম্বর দাঁড়িয়াল ইউপির কামারখালি বাজারে এ ঘটনা ঘটে।
মিজানুর রহমান বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউপির সামছুল আলমের ছেলে।
৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মিজানুর রহমান প্রবাসী ছিলেন। তার স্ত্রী ফাতেমা রহমান দাঁড়িয়াল ইউপির কালেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সেই সুবাদে কামারখালি বাজার সংলগ্ন একটি ভাড়া বাসায় তিন সন্তান ও স্ত্রী নিয়ে থাকতেন।
বুধবার সকাল ৯টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে তার স্ত্রী ডাক-চিৎকার দিলে লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়েছেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ রহমান বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!