কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস মঙ্গলবার জানায়, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির অভিযানে গত মাসে প্রায় তিন হাজার প্রবাসী গ্রেফতার করা হয়েছে।
.png)
মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটি ধারাবাহিক অভিযানের কথা নিশ্চিত করে জানায়, শ্রম বাজারেও এ অভিযান চালানো হয়েছে।
অভিযানে বেশ কয়েকটি এজেন্সি অন্য দেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রির তথ্য পাওয়া গেছে। যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত, তাদেরও ধরা হয়েছে।