ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরিচয় মিললো সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহত ৩৪ বাংলাদেশির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১, ৩০ মার্চ ২০২৩
পরিচয় মিললো সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহত ৩৪ বাংলাদেশির
ফাইল ছবি

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর সঙ্গে সংঘর্ষ হয় বাসের। এতে বাসটি উল্টে আগুন লেগে যায়। ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।

এ ঘটনায় উদ্ধার হওয়া আরো ১৭ বাংলাদেশি স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মক্কায় হজ পালনে যাওয়া যাত্রীরা প্রায়ই দুর্ঘটনায় পড়লেও, সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ছিল সবচেয়ে মারাত্মক।

এ ঘটনায় মৃত অবস্থায় ২৩ জনের পাশাপাশি জীবিত উদ্ধার করা হয় ১৭ বাংলাদেশিসহ ২৪ জনকে। তবে আগুনে ঝলসে যাওয়ায় বাংলাদেশিদের মরদেহ শনাক্ত করতে বেশ কষ্ট করতে হচ্ছে উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তাদের।

Advertisement

আরো পড়ুন>> থাইল্যান্ডে দাউ দাউ করে জ্বলছে পুরো পাহাড়

নিহত ১৮ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নোয়াখালীর সেনবাগের শরিয়তউল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আউয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দীন, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদ নগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম হোসাইন রনি, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কালু মিয়ার ছেলে রুকু মিয়া, কক্সবাজারের মহেশখালীর শাফাতুল ইসলাম, কুমিল্লার দেবিদ্বারের গিয়াস হামিদ, যশোরের কোতোয়ালির মোহাম্মদ নজরুল ইসলাম, কক্সবাজারের রামু উপজেলার কাদের হোসাইনের ছেলে মোহাম্মদ হোসেন, খাইরুল ইসলাম, রুহুল আমিন, তুষার মজুমদার, মিরাজ হোসাইন, সাকিব এবং রানা মিয়া।

এদিকে, নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্তের পর এখন চলছে তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া।

জীবিত উদ্ধার হওয়া এই ১৭ বাংলাদেশিকে আবহা প্রাইভেট হাসপাতাল, সৌদি জার্মান হাসপাতাল, মাহায়েল জেনারেল হাসপাতাল ও আসির জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে ওমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজিদের বহনকারী একটি বাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এবং হতাহতের ঘটনা ঘটে।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!