ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩০ বছরের সঞ্চয় দিয়ে বানালেন বিমানের আদলে স্বপ্নের বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০৪, ২৫ মার্চ ২০২৩
৩০ বছরের সঞ্চয় দিয়ে বানালেন বিমানের আদলে স্বপ্নের বাড়ি
ক্রাচ পিউ - ফাইল ছবি

উড়োজাহাজ বলতেই পাগল কম্বোডিয়ার এক নির্মাণ শ্রমিক। যদিও কখনো তিনি সুযোগ পাননি এতে চড়ার; কিন্তু এ আকাশযান ঠিকই গেঁথে ছিল তার মস্তিষ্কে! ফলে তিনি ঘটালেন এক অবাক করা ঘটনা।

দীর্ঘ ৩০ বছরের জমানো টাকায় তিনি ধানক্ষেতে বানালেন ব্যক্তিগত বিমানসদৃশ বাড়ি। এখন যা দেখতে দূরদূরান্ত থেকে আসছে মানুষ।

ওই নির্মাণ শ্রমিকের নাম ক্রাচ পিউ। বাড়ি নির্মাণে তার খরচ হয়েছে ২০ হাজার মার্কিন ডলার। এটি নির্মিত হয়েছে কোম্বোডিয়ার সিম রিপ শহরের কাছে কংক্রিট দিয়ে। একটি উড়োজাহাজে যা থাকে, তার সবকিছুই আছে এ বাড়িতে।

Advertisement

আরো পড়ুন>> ট্যাটুর কারণে ধরা খেলেন ১৫ বছর ধরে পালিয়ে থাকা আসামি!

তিন সন্তানের বাবা ৪৩ বছরের পিউ জানান, বাড়ি নির্মাণে সময় লেগেছে প্রায় এক বছর। এতে খরচ হয়েছে ৩০ বছর ধরে তার জমানো অর্থ।

তিনি বলেন, ছোট থেকেই এটি আমার স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে পেরে আমি আনন্দিত।

ইন্টারনেটে অসংখ্য ভিডিও দেখে এ বাড়ির নকশা তৈরি করেছেন পিউ। বাড়ি নির্মিত হওয়ার পর এখানে মানুষ এখন ঘুরতে আসছেন।

নিজের বানানো বিমান বাড়িতে প্রবেশ করতে ১ ডলার করে নিচ্ছেন তিনি। এতে ভালোই আয় হচ্ছে তার। তবে বাস্তবের উড়োজাহাজে চড়ার স্বপ্ন এখন জাগরূক রয়েছে পিউর।

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!