ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসীর সঙ্গে প্রেম, মেনে না নেয়ায় প্রেমিকের বাড়িতে তরুণীর বিষপান

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১২ মার্চ ২০২৩
প্রবাসীর সঙ্গে প্রেম, মেনে না নেয়ায় প্রেমিকের বাড়িতে তরুণীর বিষপান
ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়াতে প্রবাসী প্রেমিকের বাড়িতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বিবি মরিয়ম প্রেমিকা। এ ঘটনায় প্রেমিকের মা-বোনকে আটক করেছে পুলিশ।    

শনিবার বিকেলে উপজেলার নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালাম খানসাবের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বিবি মরিয়ম উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।

জানা যায়, দীর্ঘদিন থেকে ওমান প্রবাসী আবুল কালামের সঙ্গে প্রেম ছিল মরিয়মের। মোবাইলে তারা যোগাযোগ করতেন। গত বৃহস্পতিবার ৯ মার্চ আবুল কালাম দেশে ফিরেন। এরপর শনিবার প্রেমিক-প্রেমিকা হাতিয়ার সদরে সাক্ষাৎ করেন। কিন্ত সেখান থেকে কিছু না বলে আবুল কালাম বাড়িতে ফিরে যান। এ ঘটনার জেরে একই দিন বিকেলে মরিয়ম তার বড় বোনকে নিয়ে আবুল কালামের বাড়িতে যাান। তাদের দেখে প্রেমিকের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে বাগবিতণ্ডার জেরে প্রেমিক আবুল কালামের পরিবারের সদস্যরা দুই বোনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। তখন সেখানে সঙ্গে থাকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন মরিয়ম।

Advertisement

হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের বড় বোন মর্জিনা বেগম ৬ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকের মা-বোনকে আটক করে থানায় এনে রাখা হয়েছে। তরুণীর শরীরে হালকা আঘাতের চিহ্ন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!