শুক্রবার (২৪ মার্চ) ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ মুম্বাইয়ের গ্র্যান্ট রোড স্টেশন এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্তের নাম চেতন গালা (৫৪)। শুক্রবার দুপুর সাড়়ে ৩টার দিকে চার প্রতিবেশীকে তিনি ছুরি দিয়ে আঘাত করেন। চেতনের ছুরিকাঘাতে মৃত্যু হয় জয়েন্দ্র মিস্ত্রি (৭৭), ইলাবাই (৭০) এবং জেনিল ব্রহ্মট (১৮)-সহ আরো এক জনের। প্রতিবেশীদের উপর হামলার পর নিজেকে ঘরে বন্দি করে রেখেছিলেন চেতন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
.png)
আরো পড়ুন>> তৃতীয় সন্তানের বাবা-মা হলেন জাকারবার্গ ও প্রিসিলা
পুলিশ সূত্রে খবর, চেতনের মানসিক সমস্যা রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে চিকিৎসার মধ্যে রয়েছেন। মাস দুয়েক আগে এক ছেলে এবং দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। এরপর থেকে তার সমস্যা আরো বেড়ে যায়।
চেতনের ধারণা, প্রতিবেশিরা তার স্ত্রী এবং সন্তানদের প্ররোচিত করেছিল তাকে ছেড়ে যেতে।
এদিকে হত্যার ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন), ৩০৭ (খুনের চেষ্টা)-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ।