শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির শাকুরপুর এলাকায়। শনিবার তা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী- এই সন্দেহের বশেই খুন করেন ব্রিজেশ নামে ঐ যুবক। ছুরি এবং স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রী অঞ্জলি এবং তাদের ৬ মাসের পুত্র সন্তানকে খুন করেন বলে অভিযোগ উঠেছে ব্রিজেশের বিরুদ্ধে।
.png)
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ফোনে স্ত্রী এবং পুত্রকে খুনের কথা জানান যুবক। এরপরই ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল। উদ্ধার করা হয় দেহগুলো। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে।
গত বছর দিল্লিতে মহারাষ্ট্রের পালঘরের তরুণী শ্রদ্ধা ওয়ালকরকে খুনের অভিযোগ উঠেছে তারই সঙ্গী আফতাব আমিন পুনাওয়ালার বিরুদ্ধে। খুনের পর শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করে বিভিন্ন এলাকায় ফেলে দেন বলে অভিযোগ আফতাবের বিরুদ্ধে। সেই ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ।
শ্রদ্ধাকাণ্ডের রেশ না কাটতেই দিল্লিতে আরো এক হত্যাকাণ্ডের খবর আসে। এবারও তরুণীকে খুনের অভিযোগ উঠেছে তারই সঙ্গীর বিরুদ্ধে। নিক্কি যাদব নামে ঐ তরুণীকে খুনের পর তার দেহ ফ্রিজে রাখার অভিযোগ উঠেছে সাহিলের বিরুদ্ধে। সেই হত্যাকাণ্ড এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছে। এরই আবহে দিল্লিতে আরো এক হত্যাকাণ্ডের খবর প্রকাশ্যে এলো।