২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে নিহত হওয়া সবচেয়ে শীর্ষ কর্মকর্তা হচ্ছেন মুজাম্মিল।
আফগানিস্তানে বর্তমানে আগের মতো চরম সহিংস পরিবেশ নেই। কিন্তু তালেবানপন্থী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যরা একের পর এক উগ্রপন্থী হামলায় নিহত হচ্ছেন। অনেকে দাবি করেন যে আইএস এসব হামলা করছে।
.png)
আরো পড়ুন>> চীনে নজিরবিহীন তাপমাত্রার রেকর্ড
দেশটির স্থানীয় পুলিশ জানিয়েছে, সর্বশেষ বোমা হামলার কারণ স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় নেয়নি।
তবে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, ‘ইসলামের শত্রুদের দ্বারা পরিচালিত বোমা হামলায় গভর্নর মুজাম্মিল শহীদ হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে।’
মুজাম্মিল এর আগে আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আইএস উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। গত অক্টোবরে তাকে বলখে স্থানান্তর করা হয়।
আরো পড়ুন>> ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা
বলখ পুলিশের মুখপাত্র মোহাম্মদ আসিফ ওয়াজিরি বলেছেন, ‘সকাল ৯টার দিকে গভর্নরের কার্যালয়ের দ্বিতীয় তলার ভেতরে বোমা বিস্ফোরণ ঘটে।’
পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত আরো একজন নিহত হয়েছেন। এছাড়া আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপিকে বিস্ফোরণে আহত খাইরুদ্দিন বলেন, "একটা বিস্ফোরণ হয়েছিল। এরপর আমি মাটিতে পড়ে যাই।" বিস্ফোরণের সময় তিনি তার এক বন্ধুর হাত হারাতে দেখেছেন। তিনি বলেন, গভর্নর তার অফিসে আসার পরই ওই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
একটি সূত্র জানিয়েছে, এটা ছিল একটি আত্মঘাতী হামলা।
সূত্র: বিবিসি