ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
এবার আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত
ছবি: প্রতীকী

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এবার আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬ টা ৪৭ মিনিটে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ফায়জাবাদে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।

Advertisement

আরো পড়ুন>> শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে দুই বোনকে উদ্ধার

এনসিএস টুইট করে আরো জানায়, ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এই ভূমিকম্পে দুই দেশে মোট মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা আরো অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!