ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে ফের ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
ভারতে ফের ভূমিকম্প!
ছবি: প্রতীকী

ভারতে আবারও অনুভূত হয়েছে ভূমিকম্প! এবার ভূমিকম্পে কেঁপে ওঠেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৫৭ মিনিটে তুরা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এটির কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৭।

Advertisement

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

মেঘালয়ে ভূমিকম্পের ৫ ঘণ্টা আগেই উত্তর-পূর্বের আরো এক রাজ্যে কম্পন অনুভূত হয়। রাত ২টা ৪৫ মিনিটের দিকে কম্পন অনুভূত হয়েছে মণিপুরের নোনে জেলায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩ দশমিক ২।

আরো পড়ুন>> আবারও বিশ্বের শীর্ষ ধনী হলেন ইলন মাস্ক

গত কয়েক দিন ধরেই দেশের নানা প্রান্তে ভূমিকম্প হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি কম্পন অনুভূত হয় অরুণাচলপ্রদেশে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩ দশমিক ৮। গত ২২ ফেব্রুয়ারি ভূমিকম্প হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পাঙ্ক ছিল ৪ দশমিক ৪। এর অভিঘাত অনুভূত হয় উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।

গত রোববার কম্পন অনুভূত হয় গুজরাটে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪ দশমিক ৩ কম্পনের উৎসস্থল ছিল রাজকোটের উত্তর এবং উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠ থেকে ২৭০ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে সুরতেও কম্পন অনুভূত হয়েছিল। রোববার সকালে মহারাষ্ট্রের কোলাপুরেও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৬।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!