ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠলো তুরস্ক
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে ফের ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের তিন সপ্তাহের মাথায় আবার ভূমিকম্প আঘাত হানল।

Advertisement

দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, আজকের ভূমিকম্পে সেখানে বেশ কিছু ভবন ধসে পড়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন>> মাটি খুঁড়ে ৮৬৫ বছরের প্রাচীন স্বর্ণমুদ্রা পেলেন বৃদ্ধ!

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে, সোমবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের মালাতিয়া প্রদেশের ইয়েসেলিরুত শহরে।

ইয়েসেলিরুতের মেয়র মেহমেত সিনার হেবারতুর্ক টেলিভিশনকে বলেছেন, ভূমিকম্পে শহরটির কয়েকটি ভবন ধসে পড়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের যে ১১টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি মালাতিয়া। ওই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। শুধু তুরস্কেই ১ লাখ ৭৩ হাজার ভবনের ক্ষতি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!