ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্যাংকে গ্রাহকদের হামলা, ধরালেন আগুনও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
ব্যাংকে গ্রাহকদের হামলা, ধরালেন আগুনও
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে চলমান অর্থনৈতিক সংকটের জেরে একাধিক ব্যাংকে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ গ্রাহকরা। এ সময় একটি ব্যাংকে অগ্নিসংযোগও করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী বৈরুতসহ আশেপাশের অঞ্চলগুলোর অন্তত ছয়টি ব্যাংকে হামলা চালায় বিক্ষুব্ধ গ্রাহকরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভও করেন তারা।

আরো পড়ুন>> ইউক্রেনের হয়ে লড়তে আইএস জঙ্গিদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র!

Advertisement

গত কয়েক বছর ধরেই চরম অর্থনৈতিক সংকটে ভুগছে লেবানন। মুদ্রাস্ফীতি সামাল দিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের উপর বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। এমনকি মার্কিন ডলারের লেনদেনও অবৈধ ঘোষণা করা হয়।

এর প্রতিবাদে বিভিন্ন সময়ই বিক্ষোভ-আন্দোলন করে আসছেন আমানতকারীরা। হামলা বেড়েছে ব্যাংক এবং আর্থিক লেনদেনের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!