সিএনএ-এর খবরে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।
.png)
ফিলিপাইনে গত রাতের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানানো হয়নি। যদিও দেশটির সরকার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি।