ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক ফাঁস, ক্ষমা চেয়ে মেয়রের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
সহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক ফাঁস, ক্ষমা চেয়ে মেয়রের পদত্যাগ
জন টোরি - ফাইল ছবি

নারী সহকর্মীর সাথে অবৈধ সম্পর্কের জেরে পদত্যাগ করেছেন কানাডার টরন্টো শহরের মেয়র জন টোরি। সম্প্রতি কানাডার গণমাধ্যম টরন্টো স্টার একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানেই ফাঁস হয় মেয়রের প্রণয় কীর্তি। এরপর ওঠা তুমুল বিতর্ক সামাল দিতেই অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগ করেন তিনি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতি প্রকাশ করেন মেয়র। সেখানে সহকর্মীর সাথে সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এর আগে, টরন্টো স্টারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, করোনা সংকট চলাকালে ৩১ বছর বয়সী এক সহকর্মীর সাথে সম্পর্কে জড়ান টোরি। মেয়র কার্যালয়েই কর্মরত ছিলেন ওই নারী। ওই প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় তোলপাড়। অবশেষের নিজের ভুল স্বীকার করে ক্ষমতা ছেড়েছেন ৬৮ বছর বয়সী মেয়র।

Advertisement

আরো পড়ুন>> অনলাইনে পাউরুটি অর্ডার করে মিললো জ্যান্ত ইঁদুর!

তিনি জানান, নৈতিক কারণেই দায়িত্ব ছেড়েছেন তিনি। তবে দু’জনের মধ্যে এখন সম্পর্ক নেই বলেও জানানো হয়। তবে ওই নারী সহকর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!