লিঙ্গ বৈষম্যের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা শিক্ষকের
সিডনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কয়েকটি গুরুতর অভিযোগে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক প্রভাষক জিওফ্রে ফ্রিপ। পদোন্নতি আটকানো, হাজার হাজার ডলার কম বেতন পরিশোধের অভিযোগে এ মামলা করেন তিনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফেডারেল আদালতে সিডনি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লিঙ্গ, বয়স বিষম্য এবং কর্মীদের নিয়ম ভাঙার অভিযোগ করেন জিওফ্রে ফ্রিপ।
বয়স ও লিঙ্গের কারণে বিশ্ববিদ্যালয় ও এর সুপারভাইজার ভিনিসেন্ট মিচেল তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করেছেন। এজন্য কাজের পরিশেষ সংকীর্ণ হয়। একইসঙ্গে কাজের সময় তার কমানো হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগের প্রভাষক জিওফ্রে ফ্রিপ ৫ লাখ ২৫ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করেন।
ফ্রিপ ১৯৬২ সালের ৭ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি দাবি করেন, বয়সের কারণে ভালো অবস্থানে দায়িত্ব পালনের অক্ষম হওয়ার অজুহাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদোন্নতি আটকে দিয়েছে। ফ্রিপের দাবি, যুবক-যুবতী স্টাফকে পদোন্নতি দিতেই তাকে তার প্রাপ্ত থেকে বঞ্চিত করা হচ্ছে।
২০০২ সালে সিডনি বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু করেন ফ্রিপ। ২০২১ সারে অক্টোবরে তিনি চাকরি ছাড়েন। ঐ সময় তিনি প্রতি সপ্তাহে ৫০ থেকে ৭০ ঘণ্টা কাজের জন্য এবং একাডেমির পাঠাদানের জন্য বছরে ১ লাখ ৩ হাজার মার্কিন ডলারে চুক্তিবদ্ধ হন।