ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২৭ অক্টোবর ২০২২
গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
আদালতে রায়: প্রতীকী ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরের বিবেক শাখারী হত্যা মামলায় মহানন্দ তালুকদারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সে সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মামলার অপর ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মহানন্দ তালুকদার জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের পঞ্চানন তালুকদারের ছেলে।

বেকসুর খালাসপ্রাপ্তরা হলেন- মহানন্দ তালুকদারের ভাই আনন্দ তালুকদার, স্ত্রী মেনুকা তালুকদার ও সহযোগী স্বপন মৃধা।

২০০৮ সালের ২৯ মে বিবেক শাখারীর স্ত্রী শিবানী রানী শাখারী একটি এনজিও থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীর হাতে তুলে দেন। বিবেক জুয়ায় অভ্যস্ত ছিলেন। তার জুয়া খেলার সঙ্গী মহানন্দ তালুকদারসহ অন্যন্যরা জানতে পারেন বিবেকের কাছে ১০ হাজার টাকা আছে। তারা এ টাকা ছিনিয়ে নিতে বিবেককে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে লাশ একটি পাটক্ষেতে ফেলে রাখে। পরদিন ৩০ মে পুলিশ বিবেকের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করে।

এ ঘটনায় মৃতের ভাই বিনয় শাখারী বাদী হয়ে একইদিন মহানন্দ তালুকদারসহ ৪ জনকে আসামি করে মুকসুদপুর থনায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ইব্রাহিম পাটোয়ারী ২০০৮ সালের ১১ নভেম্বর ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে মহানন্দ তালুকদারকে দোষী সাব্যস্ত করে মহানন্দ তালুকদারকে মৃত্যুদণ্ড দেন বিচারক। রাষ্ট্রপক্ষে এপিপি মো. শহিদুজ্জামান খান ও আসামি পক্ষে অ্যাডভোকেট শওকত আলী সিকদার মামলাটি পরিচালনা করেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!