[ আন্তর্জাতিক ]
ক্ষমতাধর ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলা
ফাইল ফটো
মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলা করা হয়েছে।
শুক্রবার সকালে দম্পতির ক্যালফোর্নিয়ার বাড়িতে ছুটি কাটানোর সময় এ হামলা হয়।
ন্যান্সি পেলোসির দফতরের বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
বিবৃতিতে বলা হয়, আক্রমণকারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। হামলা ঘটনার উদ্দেশ্য নিয়ে তদন্ত করাও হচ্ছে।
এতে আরো জানানো হয়, পলকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখান তার উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি শিগগিরই পরিপূর্ণভাবে সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ন্যান্সি পেলোসি
লিংক সফলভাবে কপি হয়েছে!