কলেজ অনুষ্ঠানে ‘আটসাট পোশাক’ পরে গায়িকার নাচ, ব্যাপক বিতর্ক
একটি কলেজের অনুষ্ঠানে খোলা মঞ্চে হিপহপ গানে গায়িকার ‘আটসাট পোশাকে’ নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে পাকিস্তানে। কেন এ ধরনের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হলো, তা নিয়ে কলেজের কাছে জবাব চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর প্রতিবেদন অনুযায়ী তিন দিনের ‘হুনর মেলা’ অনুষ্ঠান উপলক্ষে পেশোয়ারের এনসিএস ইউনিভার্সিটিতে একটি গানের অনুষ্ঠানের আয়োজন করেছিল থার্টিন ইভেন্ট প্ল্যানার্স নামে এক আয়োজক সংস্থা। সেখানে আঁটসাঁট পোশাক পরে এক গায়িকা এসেছিলেন। খোলা মঞ্চে তিনি হিপহপ গান করছিলেন, আর তালে তালে নাচছিলেন।
সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে খাইবার মেডিক্যাল ইউনিভার্সিটি (কেএমইউ)। ভিডিও দেখার পর সেই নাচ এবং গানকে ‘অশ্লীল’ বলে ব্যাখ্যা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার পরই এনসিএস ইউনিভার্সিটির কাছে এই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিস পাঠিয়েছে কেএমইউ।
আরো পড়ুন>> কারাগারে মিলনের সুযোগ পাবেন স্বামী-স্ত্রী
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হতেই সমালোচনার ঝড় ওঠে। কলেজ কর্তপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার দাবি জোরালো হয়। শিক্ষা মহলেও এই অনুষ্ঠান নিয়ে সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে ক্রমাগত চাপ বাড়তে থাকায় শেষমেশ কলেজ কর্তৃপক্ষকে নোটিস পাঠায় কেএমইউ। একই সঙ্গে হুঁশিয়ারি দেয়, আগামী দিনে এ ধরনের কোনও অনুষ্ঠান হলে কলেজের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।
ভিডিওটি দেখুন...
Pakistan: Khyber Medical University issues notice to NCS University System, Peshawar, warns of de-affiliation after this dance video from NCS goes viral 🤩 pic.twitter.com/MYd5P57gyN
— Sonam Mahajan (@AsYouNotWish) October 21, 2022