ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অশ্লীল মেসেজ দেয়ায় যুবককে বেধড়ক মারধর করলেন নারী 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ৬ অক্টোবর ২০২০
অশ্লীল মেসেজ দেয়ায় যুবককে বেধড়ক মারধর করলেন নারী 
প্রতীকী ছবি

অনবরত অশ্লীল মেসেজ দিয়েই যাচ্ছিলেন এক যুবক। শুধু তাই নয় ফোন করেও উত্যক্ত করছিলেন। এক পর্যায়ে ওই যুবককে ডেকে বেধড়ক পিটিয়েছেন ভুক্তভোগী ওই নারী।

ভারতের উত্তরপ্রদেশের মীরাটের ওই নারীকে কয়েকদিন ধরেই অভিযুক্ত যুবক উত্যক্ত করতো। এমনকি ওই নারীকে অশ্লীল ভিডিও ও ছবি পাঠাতো। এছাড়া ফোনও করতো।

এভাবে দিনের পর দিন জ্বালাতনের শিকার হওয়ার পর ওই নারী অভিযুক্তকে 'শিক্ষা' দেয়ার পরিকল্পনা করেন। এর প্রেক্ষিতে তিনি ওই যুবককে দেখা করার জন্য ডেকে নেন। ওই যুবক দেখা করতে এলে বেধড়ক পেটান ওই নারী। সেইসঙ্গে পুলিশের হাতে তুলে দেন। পরে ওই নারীর কাছে ক্ষমাও চান অভিযুক্ত যুবক।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!