ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুদ্ধে রাশিয়ার কত সেনা নিহত, জানাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ১৮ জুলাই ২০২২
যুদ্ধে রাশিয়ার কত সেনা নিহত, জানাল ইউক্রেন
ফাইল ছবি

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির সামরিক বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আরো ১৫০ সেনা নিহত হয়েছে।

সোমবার (১৮ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান -এ খবর দিয়েছে।

এতে বলা হয়, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৫০ রুশ সেনা নিহত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি হামলা চালায় রাশিয়া। এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একদিন আগেই জানায়, তারা পূর্বাঞ্চলীয় স্লোভিয়ানস্ক শহরের কাছে ইউক্রেনের একটি এমআই-১৭ হেলিকপ্টার ভূপাতিত করেছে। একই সঙ্গে খারকিভ অঞ্চলে এসইউ-২৫ মডেলের একটি প্লেনও ভূপাতিত করা হয়েছে।

রুশ সেনাবাহিনী আরো জানায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা শহরের বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত একটি ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন>> সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ১৩

অন্যদিকে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনৎসেভ জানান, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জনকে নিয়ে গেছে রাশিয়া। এর মধ্যে ৪ লাখ ১২ হাজার ৫৫৩ জনই শিশু।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি আরো প্রায় ৩০ হাজার মানুষকে ইউক্রেন থেকে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে ৫ হাজারের বেশি শিশু। স্থানীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই তাদের রাশিয়ায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!