ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে ফের ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০১, ১৭ জুলাই ২০২২
পাকিস্তানে ফের ভারতীয় বিমানের জরুরি অবতরণ
ফাইল ছবি

শারজাহ থেকে হায়দরাবাদের উদ্দেশে ছেড়ে আসা একটি ইন্ডিগো বিমান যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে।

রোববার (১৭ জুলাই) দেশটির স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ঠিক কী ত্রুটি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে যান্ত্রিক ত্রুটি নজরে আসার পরই শারজাহ-হায়দরাবাদ বিমানটিকে করাচিতে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। বিমানের যাত্রীদের হায়দরাবাদে ফেরাতে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হয়েছে।

আরো পড়ুন>> যৌথ ঘোষণা ছাড়াই শেষ হলো জি–২০ সম্মেলন

গত দু’সপ্তাহে এ নিয়ে ভারতের দু’টি বিমান জরুরি কারণে করাচি বিমানবন্দরে অবতরণ করছে। গত ৫ জুলাই দিল্লি-দুবাইগামী স্পাইসজেটের বিমান করাচি বিমানবন্দরে নেমেছিল। সেবারও যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!