ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এক সাপের অদ্ভুত কাণ্ডে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার!  

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ৬ জুলাই ২০২২
এক সাপের অদ্ভুত কাণ্ডে বিদ্যুৎহীন ১০ হাজার পরিবার!  
ছবি: সংগৃহীত

জাপানের ফুকুশিমার কোরিয়ামা শহরের একটি বিদ্যুতের সাবস্টেশনে সবার অজান্তেই ঢুকে পড়েছিল একটি সাপ। সেখানে ঢুকে নিজেও বিদ্যুতায়িত হয়, পাশাপাশি ১০ হাজার পরিবারকে করে বিদ্যুৎহীন।

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন দুপুর ২টার দিকে ফুকুশিমায় কোরিয়ামা শহরে বিদ্যুৎ চলে যায়। সেদিন শহরটিতে তীব্র গরম ছিল। পরে দেখা যায় বিদ্যুতের সাবস্টেশনের যন্ত্রের মধ্যে সাপ ঢুকে বসে আছে।  

কর্মকর্তারা জানান, সাপটিকে যখন পাওয়া যায় তখনও সেটি জ্বলছিল। একটি তারের সংস্পর্শে এসে সাপটি বিদ্যুতায়িত হয়। ফলে ওই যন্ত্রটিতে আগুন লেগে যায়। পরে দমকল কর্মীরা এসে তা নেভায়।  

নিউজউইকের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন কর্মকাণ্ডে ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় এক ব্যক্তি জানান, ওইদিন বিদ্যুৎ না থাকায় তার দ্রুত দোকান বন্ধ করতে হয়।  

জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, সাপের এমন ঘটনা শুনে স্থানীয়রা অবাক হয়েছেন। অনেকে বিস্ময় প্রকাশ করে বলেছেন, একটি সাপ কত সহজে শহরের বিদ্যুৎসেবা অচল করে দিতে পারে।  

শহরটির একজন বাসিন্দা বলেন, বজ্রপাত হলেও একটি কথা ছিল তাই বলে সাপ? আরো ভালো ব্যবস্থা হওয়া উচিত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!