[ আন্তর্জাতিক ]
দুই মাস পর করোনামুক্ত বেইজিং, খুলছে স্কুল
ছবি: সংগৃহীত
টানা দুই মাস পর করোনামুক্ত হলো চীনের রাজধানী বেইজিং। শনিবার নগরীটিতে করোনা পরীক্ষায় নতুন করে কারো দেহে এ ভাইরাস পাওয়া যায়নি। এ খবরে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে বেইজিং ও সাংহাই নগরীর কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম আরব নিউজের খবরে জানা গেছে, চীনের বিভিন্ন শহরের সঙ্গে এ দুটি বৃহৎ নগরীতেও মার্চ থেকে মে পর্যন্ত করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল। জারি করা হয়েছিল বিভিন্ন কঠোর স্বাস্থ্যবিধি। করোনার প্রকোপ কমে আসায় গত ১ জুন থেকে লকডাউন প্রত্যাহার করা হয়।
সোমবার থেকে রাজধানীসহ সবকটি শহরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে খুলে দেওয়া হবে সব কিন্ডারগার্টেন স্কুলও।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!