ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

অবতরণের সময় দুর্ঘটনার কবলে কার্গো প্লেন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ২৪ জুন ২০২২
অবতরণের সময় দুর্ঘটনার কবলে কার্গো প্লেন, নিহত ৩
ছবি: সংগৃহীত (আইএল-৭৬ মডেলের একটি বিমান )

রাশিয়ায় একটি কার্গো প্লেন অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। শুক্রবার সকালে রাশিয়ার রিয়াজান শহরের কাছে এই ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে একটি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স জানিয়েছে, শুক্রবার সকালে রাশিয়ান শহর রিয়াজানের কাছে অবতরণের সময় ইল্যুশিন আইএল-৭৬ মডেলের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয় এবং এরপরই এটিতে আগুন ধরে যায়।

আরো পড়ুন: ক্যাস্পিয়ান সাগরের ওপর নাসার স্যাটেলাইটে ধরা পড়া চিত্র নিয়ে রহস্য

এটি আরো জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ওই প্লেনটিতে মোট ৯ জন আরোহী ছিলেন এবং তাদের মধ্যে তিন জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় বাকি ৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইন্টারফ্যাক্স।

বিধ্বস্ত ওই প্লেনটি কোন সংস্থা পরিচালনা করেছিল তা স্পষ্ট নয় বলেও জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!