ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ২৩ জুন ২০২২
বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে বন্ধু নিহত (ভিডিও)
ছবি: ভিডিও থেকে নেয়া

ভারতে এক বিয়ের অনুষ্ঠানে বরের গুলিতে তারই এক বন্ধু নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, দেশেটির উত্তর প্রদেশে সোনভদ্র জেলার ব্রাহ্মনগর এলাকায় বিয়ের অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে পিস্তল উঁচিয়ে গুলি করেন বর মনীশ মাধেশিয়া। এ সময় তার বন্ধু বাবু লাল যাদব গুলিবিদ্ধ হোন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নিহতের পরিবার একটি এফআইআর নথিভুক্ত করেছে। অভিযুক্ত মনীশ মাধেশিয়াকে গ্রেফতার করা হয়েছে। বন্দুকটিও জব্দ করা হয়েছে। 

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিয়ে বাড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!