ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নাবালিকা মেয়েকে ধর্ষণ! অন্তঃসত্ত্বা হতেই প্রকাশ্যে অধ্যাপকের কীর্তি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ২২ জুন ২০২২
নাবালিকা মেয়েকে ধর্ষণ! অন্তঃসত্ত্বা হতেই প্রকাশ্যে অধ্যাপকের কীর্তি
ছবি: প্রতীকী

অধ্যাপক বাবার লালসার শিকার নাবালিকা। সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। জানা গেছে, দীর্ঘদিন ধরেই নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ করছিল স্থানীয় আনন্দচন্দ্র কলেজের সংস্কৃত বিভাগের শিক্ষক অরবিন্দকুমার চৌধুরী। কাউকে যাতে বিষয়টা না জানায় সেই কারণে লাগাতার মেয়েকে ভয়ও দেখাত সে। তবে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা। এরপরই প্রকাশ্যে আসে নক্কারজনক এই ঘটনা।

স্বামীর কীর্তি জানতে পেরেই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার মা। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। বুধবার তাকে আদালতে তোলা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। কলেজ অধ্যাপকের এহেন আচরণের কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে সবমহল। একজন শিক্ষকের এই আচরণে স্তম্ভিত সকলে।

সূত্র: সংবাদ প্রতিদিন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!