আহত পাখিকে বাঁচাতে গিয়ে ট্যাক্সির ধাক্কায় ২ ব্যক্তির মৃত্যু
রাস্তার উপর আহত একটি পাখিতে দেখে গাড়িচালককে গাড়ি দাঁড় করাতে বলেছিলেন ব্যবসায়ী অমর মণীশ জরিওয়ালা। পাশ দিয়ে দ্রুতগতিতে একের পর এক গাড়ি ছুটে যাচ্ছিল। সেই গাড়িগুলিকে কাটিয়ে সবে আহত পাখিটির কাছে পৌঁছেছিলেন দু’জনে। তার পরের ঘটনা শিউরে ওঠার মতো।
দ্রুতগতিতে একটি ট্যাক্সি তাদের দিকে ছুটে আসে। অমর এবং তার গাড়িচালক শ্যামসুন্দর কামাট সরে যাওয়ার সুযোগ পাননি। সোজা তাদের গিয়ে ধাক্কা মারে ট্যাক্সিটি।
শনিবার (১১ জুন) ভারতের বান্দ্রা-ওরলি সি লিঙ্ক রোডে দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে প্রায় পাঁচ ফুট শূন্যে উঠে ১০ ফুট দূরে গিয়ে গার্ডরেলে আছড়ে পড়েন তারা।
তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অমরকে মৃত বলে ঘোষণা করেন। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় শ্যামসুন্দরের।
আরো পড়ুন>> বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের ১০ বছরের কারাদণ্ড
পুলিশ সূত্রে খবর, বান্দ্রা-ওরলি সি লিঙ্ক ধরে মালাড যাচ্ছিলেন অমর। সি লিঙ্কের উপর আহত পাখিটিকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমেছিলেন। তখনই ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হয় দু’জনের। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে রবীন্দ্রকুমার জয়সওয়ার নামকে ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করেছে পুলিশ।
ভিডিওটি দেখুন:
What a tragedy. This is Mumbai’s Bandra Worli Sea Link pic.twitter.com/VSTQz27vqY
সূত্র: আনন্দবাজার