ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আহত সন্তানকে নিজেই চিকিৎসকের কাছে নিয়ে গেল মা বানর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:২০, ৯ জুন ২০২২
আহত সন্তানকে নিজেই চিকিৎসকের কাছে নিয়ে গেল মা বানর
ছবি: সংগৃহীত

নিজের মাথায় আঘাত লেগেছে। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছাল মা। তবে এই মা মানুষ নয়, একটি বানর।

সম্প্রতি ভারতের বিহার রাজ্যের সাসারামের শাহজুমা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিজের আঘাত নিয়েই আহত সন্তানকে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসকের কাছে পৌঁছায় ওই বানরটি। তার এমন কাণ্ড দেখে হতবাক চিকিৎসক থেকে স্টাফ সবাই।

চেম্বারে পৌঁছাতেই চিকিৎসক আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বানরটিকে ভেতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগীর বসার টুলে উঠে বসে বানরটি। চিকিৎসক দেখেন মা বানরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।

আরো পড়ুন>> প্রকৌশলীদের ধর্মঘটে বিদ্যুতবিহীন শ্রীলংকা

এরপর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বানর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরেসুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা বানরের এমন বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সবাই।

ভিডিওটি দেখুন...

 

सासाराम में जब एक बंदर अपने बच्चे के साथ खुद का इलाज़ करवाने पहुंचा निजी अस्पताल। इलाज़ करने वाले डॉक्टर एस एम अहमद खुद को सौभाग्यशाली समझ रहे है की हनुमान जी खुद चलकर इनके पास पहुंचे pic.twitter.com/0NPrAtV6NU

— rajeshkumarojha (@rajeshrepoter) June 8, 2022

 

 

সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: বানর মা
লিংক সফলভাবে কপি হয়েছে!