[ আন্তর্জাতিক ]
পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২
ছবি: সংগৃহীত
পাকিস্তানে একটি বাস খাদে পড়ে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ঝোব জেলার ডেপুটি কমিশনার হাফিজ মোহাম্মদ কাসিম জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি লোরালাই শহর থেকে ঝোবের দিকে আসছিল। বেলুচিস্তানের কিল্লা সাইফুল্লাহর কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কয়েকশ ফুট গভীর একটি খাদে পড়ে যায়। বাসটিতে ২৩ জন আরোহী ছিল।
তিনি বলেন, গাড়িটি আখতারজাইয়ের কাছে একটি পাহাড়ের চূড়া থেকে পড়ে গিয়েছিল এবং দুর্ঘটনায় ২২ জন যাত্রী নিহত হয়েছে।
আখতারজাই হল একটি উপজাতীয় এলাকা। এটি ঝোবের এক হাজার ৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!