ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০, নিখোঁজ বহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ২৪ মে ২০২২
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ৫০, নিখোঁজ বহু
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

রোববার (২২ মে) রান শহরে চালানো এ হামলায় ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বর্নো রাজ্যে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের নেতৃত্বে একযুগের বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চলছে। এ পর্যন্ত বিভিন্ন হামলায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

রোববারের হামলার জন্যও স্থানীয় বাসিন্দারা বোকো হারামকেই দায়ী করেছেন। তবে এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আরন টম নামের স্থানীয় এক কৃষক বলেন, ‘খামারে কাজ করার সময় আমাদের নির্দোষ মানুষদের হত্যা করা হয়েছে। এ নিয়ে আমরা সবাই কষ্টে আছি। রানে আমরা ৫০ জনকে সমাহিত করেছি। তারা বর্ষা মৌসুম শুরুর হওয়ার আগেই নিজেদের জমি পরিষ্কার করতে গিয়েছিলেন।

আরো পড়ুন>> সেনা ছাউনিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ৮৭ ইউক্রেনীয় সেনা নিহত

অন্যরা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন।’ আকিদ মুহাম্মদ নামের এক কৃষক হামলার সময়ের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘অস্ত্র ও চাপাতি নিয়ে বিপুলসংখ্যক বোকো হারাম সদস্য মোটরসাইকেলে করে এসে খামারে কাজ করা পুরুষ সদস্যদের ঘিরে ফেলে। তাদের জিম্মি করা হয়। এরপর একে একে হত্যা করা হয় তাদের।’

আকিদ আরো বলেন, ‘তাদের একটি দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় এবং হত্যা করা হয়। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখনো অনেকে নিখোঁজ।’ আকিদ জানান, তাঁর চাচাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!