ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বৃদ্ধাকে হত্যার দায়ে ভেড়ার তিন বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২২ মে ২০২২
বৃদ্ধাকে হত্যার দায়ে ভেড়ার তিন বছরের কারাদণ্ড
ছবি: দণ্ডপ্রাপ্ত সেই ভেড়া

এক বৃদ্ধার উপর হামলা ও মাথা দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে একটি ভেড়াকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সম্প্রতি উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানের রুম্বেক শহরের একটি স্থানীয় আদালত এই রায় দিয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার ঘটনায় কেবল ভেড়াকে কারাদণ্ডই নয় নিহত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও এসময় ভেড়ার মালিককে নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্তের পরিবারকে পাঁচটি গরু দিতে হবে ভেড়ার মালিককে।

এছাড়া দেশটির সংবাদমাধ্যম সুদান টুডে জানিয়েছে, গত সপ্তাহে বৃদ্ধা ওই নারীকে হত্যার দায়ে দক্ষিণ সুদানের লেকস প্রদেশের রুমবেক পুলিশ ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। বৃদ্ধার মৃত্যুর আগে অভিযুক্ত ভেড়াটি তাকে আক্রমণ করে এবং বুকে বেশ কয়েকবার আঘাত করে বলে জানা গেছে।

আরো পড়ুন>> যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করলো ইউক্রেন

উল্লেখ্য, লেক স্টেটের প্রথাগত আইন অনুযায়ী যে কোনও পোষা প্রাণী যদি কোনও ব্যক্তিকে হত্যা করে তবে তাকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!